• Latest News

    ঈদগাঁও রিপোটার্স সোসাইটির আনন্দ ভ্রমন সম্পন্ন

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
    সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর একঝাঁক কলম সৈনিকদের সংগঠন আত্মমানবতার কল্যাণ শ্লোগানে মুখরিত ঈদগাঁও রিপোটার্স সোসাইটির বার্ষিক আনন্দ ভ্রমন ১০ ফেব্রুয়ারী সম্পন্ন হয়। ঐদিন সকাল ৮টায় সংগঠনের নেতৃবৃন্দরা ঈদগাঁও বাসষ্টেশন থেকে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্কের উদ্যোশে যাত্রা করে। সেখানে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে ঘুরে দেখেন সংগঠনের নেতাকর্মীরা। মাঝে মাঝে সেলফি তুলার হিড়িক যেন সবাইকে মুগ্ধ করে দেয়। অজগর সাপ, কুমির, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, ভাল্লুক, হাতি, কচ্ছপ, বানর, পক্ষিরাজ, হনুমান, বনজপাখী, পাখিশালা সহ পুরো পার্কের ম্যাপ যেন সবার নজর কেড়ে নেয়। পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজার জেলার বাহিরের দর্শকদের নিয়ে উম্মুক্ত সংলাপ হয়। সেখানে পার্কের নানা অজানা তথ্যাধী অনায়াসে জেনে নেন। মাঝপর্বে পবিত্র জুমার নামাজ পরবর্তী সংবাদ কর্মীরা একসাথে খাবার পরিবেশন করেন। এসময় উপস্থিত ছিলেন- ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর (আজকের দেশ-বিদেশ), সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত (সাউথ বাংলা নিউজ), সদস্য মফিজুল ইসলাম মফি (কক্সবাজার বাণী), শফিউল আলম আযাদ (দৈনিন্দিন), সরওয়ার সিফা (রূপসী গ্রাম), মোঃ নিজাম উদ্দিন (রূপালী সৈকত), এইচ এম রোস্তম আলী (হিমছড়ি), হাফেজ মোহাম্মদ বজলুল রহমান (বে-বেঙ্গল নিউজ)। বার্ষিক আনন্দ ভ্রমন শেষে পার্কে এক আড্ডা অনুষ্টিত হয়। উক্ত আড্ডায় অমর একুশে ফেব্রুয়ারী (আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস) পালনের সিদ্বান্ত সর্বসম্মতি ভাবে গৃহিত হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও রিপোটার্স সোসাইটির আনন্দ ভ্রমন সম্পন্ন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান