• Latest News

    চকরিয়ায় পুলিশের হাতে মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার : ৫ কেজি গাঁজা উদ্ধার


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় পুলিশের অভিযানে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে স্থানীয় পৌর বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে। চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজমের নেতৃত্বে পুলিশের একটিদল সফল এ অভিযান পরিচালনা করেন।
    গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের আলীকদম উপজেলার সর্দারপাড়া গ্রামের বাবুল সেনের ছেলে কাঞ্চন সেন (২২), চিত্র রঞ্জন শীলের ছেলে আশীষ শীল (২৪), মৃত সুনীল ধরের ছেলে বাবুল ধর (৩৭) ও একই ইউনিয়নের বটতলীপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে জসিম উদ্দিন (২৫)।
    চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, কুমিল্লা থেকে সবজির ঝুঁিড়তে করে একটি গাঁজার চালান চকরিয়া হয়ে আলীকদমে নেয়া হবে জেনে রাতভর চকরিয়া পৌরবাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অবস্থান নিই। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে সবজির ঝুঁিড় নিয়ে কক্সবাজারগামী একটি বাস থেকে নামেন চারজন। পরে গতিবিধি লক্ষ্য করে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের হেফাজতে থাকা ঝুঁিড় গুলো তল্লাসি করে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা।
    চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৫ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত চারজনই আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানার এসআই মাহাবুর রহমান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পুলিশের হাতে মাদক ব্যবসায়ী চক্রের ৪ সদস্য গ্রেফতার : ৫ কেজি গাঁজা উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান