• Latest News

    পেকুয়ায় সন্ত্রাসী গুরাইয়া গ্রেপ্তার করেছে পুলিশ

    ইমরান হোসাইন, পেকুয়া :
    পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার বাসিন্দা আলোচিত সন্ত্রাসী মো. ইউনুছ ওরফে গুরাইয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
    রোববার রাত আটটার দিকে মগনামার ফুলতলা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আশরফ মিয়ার ছেলে।
    পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মো. ইউনুছ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকা- করে আসছে। তাঁর বিরুদ্ধে মগনামা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোলতান মোহাম্মদ রিপন চৌধুরীকে হত্যা চেষ্ঠা, ব্যবসায়ী ফেরদৌসকে কুপিয়ে হত্যার চেষ্ঠা, ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুচ্ছফাকে কুপিয়ে হত্যার চেষ্ঠা, ব্যবসায়ী ফিরোজকে মারধর করে টাকা ছিনতাই, একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপক নুরে হাবিবকে কুপিয়ে টাকা লুটসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
    তিনি আরো বলেন, সোমবার তাকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোর্পদ করা হবে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় সন্ত্রাসী গুরাইয়া গ্রেপ্তার করেছে পুলিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান