• Latest News

    ঐতিহাসিক টেস্ট বলায় ‘অবাক’ মুশফিক


    ডেস্ক স্পোর্টস : সংবাদ সম্মেলনে টাইগারদের টেস্ট দলনেতা।
    প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলবে মুশফিকরা। ইতোমধ্যে ম্যাচটি নিয়ে চলছে বেশ আলোচনা।
    ক্রিকেট সংগঠক, খেলোয়াড় থেকে শুরু করে গণমাধ্যমের কাছে ম্যাচটি ঐতিহাসিক বলে গণ্য হয়েছে। কিন্তু এমন মর্যাদার কথা শুনে কিছুটি অবাকই হলেন টাইগার দলনেতা মুশফিকুর রহিম।
    এটা কি ঐতিহাসিক টেস্ট? মিরপুরে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হাসিমুখেই মুশফিক বলেন, ‘ঐতিহাসিক টেস্ট? শুনে একটু অবাকই হলাম। আমার কাছে ঐতিহাসিক নয়, সাধারণ বলে মনে হয় না। ’
    এই টেস্টকে নিজেদের প্রমাণের পাথেয় হিসেবে নিচ্ছেন মুশফিক। ‘ভারতের মাটিতে আমাদের অনেক কিছু করার আছে। ওখানে আমরা আগে খেলিনি। সেটা এবার প্রমাণ করার সুযোগ।’
    আগামী ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
    বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকরা। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি।
    উল্লেখ্য, ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও ছয়টিতে হেরেছে। এই আটটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে।
    ছবি:ফাইল থেকে//td.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঐতিহাসিক টেস্ট বলায় ‘অবাক’ মুশফিক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান