• Latest News

    বাথরুমে উঁকি দেওয়া মোদির অভ্যাস!

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিকে কটুক্তি করায় নরেন্দ্র মোদিকে বিদ্রুপ করলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।
    তিনি বলেন, অন্যের বাথরুমে উঁকি দেওয়া মোদির অভ্যাস।
    এর আগে মোদি ভারতের রাজ্যসভায় মনমোহন সরকারে কংগ্রেসের দুর্নীতির অভিযোগ করে বলেন, ডক্টর সাহেব ( মনমোহন সিং) জানতেন কিভাবে বাথরুমেও রেইনকোট পরে গোসল করতে হয়।
    যার ফলে তার শরীর ভেজে না। তাই এত দুর্নীতি করা সত্ত্বেও তাদের গায়ে কোন কালো দাগ লাগে নি। মোদি এই মন্তব্যের পর কংগ্রেস সংসদ হতে ওয়াকআউট করে এবং নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে বয়কট করে বিরোধী দল।
    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, আমার মনে হয় মোদি কোষ্ঠি পড়তে পছন্দ করেন এবং অবসরে মানুষের বাথরুমে উঁকি দিয়ে থাকেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ।lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাথরুমে উঁকি দেওয়া মোদির অভ্যাস! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান