ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী :
মহেশখালীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এক এস আইসহ ৩ পুলিশ আহত হয়েছে। এঘটনায় পুলিশ ৩ সসন্ত্রাসীকে ৫টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ২০ টি কার্তুজসহ গ্রেফতার করেছে। গতকাল ৯ ফেব্রুয়ারী দুপুর ১ টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, উপজেলার হোয়ানকে বিগত সময় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছিলেন মহেশখালী থানা পুলিশের এসআই পরেশ কুমার কারবারী। ৯ ফেব্রুয়ারী দুপুরে পুলিশ নিয়মিত টহলে আসামী ধরতে এবং ওই মামলা সংক্রান্ত কাজে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় নয়া পাড়া পাহাড় এলাকায় পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ লেগে যায়। এঘটনায় পুলিশের এসআই মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। আহত অন্য দুই পুলিশ কনস্টবল হলেন, সোহেল ও পারভেজ। এ ঘটনায় বেশ ক’জন সন্ত্রাসীও আহত হয় বলে সূত্র জানায়।
এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি দেশীয় তৈরী বন্দুক ও ২০ রাউন্ড তাজা কার্তুজসহ কেরুনতলীর আদ্যমুলা পাড়া গ্রামের সন্ত্রাসী আনু মিয়া ও মোহাম্মদ আজিজ কে গ্রেপ্তার করতে সক্ষম হন। তাদের বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পাহাড়ে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি প্রদীপ কুমার দাশ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, ৩ পুলিশ অাহত, গ্রেপ্তার-২, অস্ত্র উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown