তামিরুল ইসলাম মিল্লাত::
স্পোর্টস বার্তা।।
পাকিস্তান সুপার লিগে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। মানে মাহমুদউল্লাহ রিয়াদ বনাম সাকিব- তামিম। সেই ম্যাচে রিয়াদের কাছে ২ উইকেটে হেরেছে সাকিব-তামিমের দল। কিন্তু ব্যাট হাতে সুপার ফ্লপ বাংলাদেশি তিন তারকাই।
ব্যাট করতে নেমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সংগ্রহ মাত্র ১২৮। রিয়াদ ২ বলে কোনো রান করতে পারেননি। ২৫ রানে এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।
জবাবে পেশোয়ার জালমি ৪ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। শেষ দিকে ব্যাট করতে নেমে ২৩ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন শহীদ আফ্রিদি। ১৩ বলে ৭ করেন তামিম ইকবাল।১ বলে ১ রান করে রান আউট হয়েছেন সাকিব আল হাসান।
ব্যাট হাতে সফল না হলেও রিয়াদ বল হাতে কিছুটা সফল ছিল। ৩ ওভার ২ বল করে ৩১ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।।