• Latest News

    হৃতিকের সঙ্গে নাচতে চান বিশ্বের সবচেয়ে মোটা নারী



    বিনোদন বার্তা::
    কক্সবার্তা ডট কম
    বলিউড হার্টথ্রব সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা পূরণের পর এবার আরেকটি চাহিদার কথা জানালো  বিশ্বের সবচেয়ে মোটা নারী (৫০০ কেজি) ইমান আহমেহ আবদুলাতি। তিনি মিশরের অধিবাসী।

    সম্প্রতি মুম্বাইয়ে ওজন কমানোর চিকিৎসা করাতে এসে ভারতীয় গণমাধ্যমকে এই সুপ্ত ইচ্ছার কথা জানান তিনি।

    তিনি বলেন, 'ওজন কমিয়ে একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি হৃতিক রোশনের সঙ্গে নাচতে চাই।' অবশ্য এর জবাবে সুপারস্টার হৃতিক রোশন ভারতীয় পত্রিকায় জানায়, ' ইমন একবার নিজের পায়ে দাঁড়াতে পারলে, তিনি অবশ্যই তাঁর সঙ্গে নাচবেন।'

    এ মুহুর্তে ভারতের বাহিরে রয়েছেন হৃতিক রোশন। এসেই মিশরের এই মহিলার সঙ্গে দেখাও করতে চান তিনি। 

    জানা যায়, এখন ইমান মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । সেখানে তাঁর অস্ত্রোপচার হওয়ারও কথা রয়েছে।

    ঐ প্রতিবেদন থেকে আরো জানা যায়,  হৃতিকের মা পিঙ্কি রোশন তার চিকিত্সার জন্যে ১০ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়া সালমান খানও জানিয়ে দিয়েছেন এই বিশেষ ভক্তের  সঙ্গে দেখা করে তার ইচ্ছে পূরণ করবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হৃতিকের সঙ্গে নাচতে চান বিশ্বের সবচেয়ে মোটা নারী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান