• Latest News

    খুলনায় তিন জামায়াত নেতা আটক



    দেশ বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দামোদর গ্রাম থেকে তাদের আটক করে।

    আটককৃতরা হলেন ফুলতলার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এটিএম গাউসুল আজম হাদি (৪৬), জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস (৫০) ও ফুলতলা সদর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার গাজী (৬০)।

    ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী বলেন, রাতে ফুলতলার দামোদর গ্রামে একটি বাড়িতে নাশকতার জন্য বেশ কিছু ব্যক্তি গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের তিন নেতাকে আটক করা হয়। এ সময় সেখান থেকে সংগঠনের কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুলনায় তিন জামায়াত নেতা আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান