ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান (৬১) আর নেই।
আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বজলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আনিসুর রহমান। মোহাম্মদ বজলুর রহমান দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
বজলুর রহমান ১৯৫৫ সালের ১২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি বজলুর রহমান আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৪ সালে জেলা আদালত এবং ১৯৮৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বজলুর রহমান।
এদিকে, বজলুর রহমানের মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শোক জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। nb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বিচারপতি বজলুর রহমান আর নেই
Rating: 5
Reviewed By: Unknown