• Latest News

    সকালে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

    ডেস্ক রিপোর্ট : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৭তম কনভেনশন উদ্বোধন করতে শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে ১১টায় নগরীর লালখান বাজার কাজির দেউড়ি রোডে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চার দিনব্যাপী কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
    এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য 'ডিজিটাল টেকনোলজি ফর ডেভলাপমেন্ট'। কনভেনশনের মূল আকর্ষণ হিসেবে জাতীয় সেমিনারের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে 'ইউটিলাইজেশন অব ডিজিটাল টেকনোলজি ফর প্রো পিপল ডেভলাপমেন্ট'। সেমিনারে বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলাসহ সরকারের গৃহীত এসডিজি বাস্তবায়নে উপযোগী টেকসই অবকাঠামো ডিজাইন ও নাগরিকের নিরাপদ নিরাপদ জীবন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে প্রকৌশলীদের ভূমিকা এবং করণীয় সম্পর্কে অবহিত করা হবে। কনভেনশনের প্রস্তুতি হিসেবে শুক্রবার আইইবি সেমিনার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর।
    সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইবির কেন্দ্রীয় প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঞা, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, শাহাদত হোসেন, মো. নুরুজ্জামান ও আতাউল মাহমুদ, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম মনজুরুল হক মঞ্জু, মোজাম্মেল হক, মামুনুর রশিদ, শাহাদাৎ হোসেন শীবলু, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রশীদ, প্রকৌশলী উদয় শেখর দত্ত, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন প্রমুখ।
    লিখিত বক্তব্যে আব্দুস সবুর জানান, কনভেনশনের মূল আয়োজনে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, ৩টি স্মৃতি বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সকালে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান