• Latest News

    ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির প্রথম সভা


    এম. আবু হেনা সাগর, ঈদগাঁও:
    সংবাদকর্র্মীদের সংগঠন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির প্রথম মতবিনিময় সভা ২ জানুয়ারী বিকেলে ঈদগাঁও বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিবেদক এম. আবুহেনা সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের কক্সবাজারের সদর প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় সম্পন্ন হয়। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৈনিক আলোকিত উখিয়ার প্রতিনিধি মিছবাহ উদ্দীন। সংগঠনকে নানা ক্ষেত্রে একধাপ এগিয়ে নেওয়ার স্বার্থে মতামত পেশ করেন দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি এম. শফিউল আলম আজাদ, দৈনিক আপণ কন্ঠের প্রতিনিধি মোঃ নিজাম উদ্দীন, কক্সবাজার বাণীর প্রতিনিধি মফিজুল ইসলাম মফি, হিমছড়ির প্রতিনিধি রুস্তম আলী। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঈদগাঁও নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার এম. আরমান জাহান। স্ব স্ব ক্ষেত্রে সংগঠনের সদস্যরা ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটিকে একধাপ এগিয়ে নিয়ে বৃহত্তর এলাকাতে সংবাদকর্মীদের এ সংগঠনকে মডেলে রূপান্তর করতে চায়। নতুন বছরের শুরুতে বৃহত্তর ঈদগাঁওবাসীকে শুভেচ্ছাও জ্ঞাপন করা হয়। পাশাপাশি অন্যায়, অবিচার, দুর্ণীতিসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আপোষহীন লেখনী শক্তি প্রয়োগ করা। অন্যদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের প্রথম ওসির সাথে সৌজন্য সাক্ষাত, সদস্যদের পারষ্পরিক সহমর্মিতা ও সুসম্পর্ক আরো দৃঢ় করার মানসে এক পিকনিকের সিদ্ধান্ত গৃহীত হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির প্রথম সভা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান