মোহাম্মদ হোসেন, হাটহাজারী :
স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস এলাকাবাসীর কাছে গ্রহনযোগ্য হয়ে উঠেছে। এখন ভূমি অফিসে আগের মত জমির খাজনা-খারিজ, ভূমির নাম জারী, মিসকেস সহ ভূমি সংশ্লিষ্টদের সেবা পেতে জনসাধারণকে আর মাসের পর মাস অপেক্ষায় থাকতে হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যেই অতিরিক্ত অর্থ (ঘুষ) ব্যতিত সব ধরনের ভূমি সেবা পাচ্ছে এলাকাবাসী। আধুনিক পদ্ধতিতে জনগনকে শতভাগ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে খোলা হয়েছে তথ্য হেল্পডেস্ক ও অভিযোগ কেন্দ্র। জনসাধারনের সুবিধার্থে বসার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশ থেকে শুরু করে ভুমি অফিস এলাকায় সাজানো হয়েছে ফুলের বাগান। এ ছাড়াও অফিসের কোন দপ্তরে কার কি দায়িত্ব তা অবহিত করার জন্য টাঙানো হয়েছে নোটিশ বোর্ড। ভূমি অফিসের এসব আমুল পরিবর্তনের কারিগর হিসেবে ভূমিকা রেখে চলেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: হাটহাজারী উপজেলা ভূমি অফিস ঘুষ ও দালাল মুক্ত ঘোষনা
Rating: 5
Reviewed By: Unknown