• Latest News

    মহেশখালীতে পরকিয়া টানে স্বামীকে রেখে স্ত্রী উধাও


    মহেশখালী সংবাদদাতা :
    মহেশখালীতে পরকিয়া প্রেমের টানে স্বামীকে রেখে স্ত্রী উধাও। থানার অভিযোগ সুত্রে জানাগেছে, বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার আবুল শমার পুত্র আবুল মনছুর এর সাথে ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া এলাকার শেফা আক্তারের সাথে শরীয়তের বিধিবিধান মতে বিবাহ সম্পন্ন হয়েছে।
    স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন ২ মাস অতিবাহিত হতে না হতেই পরকিয়া প্রেম কে বাস্তবে রুপ দিতে স্বামীর গচ্ছিত ৫০ হাজার টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণ যার মূল্য ৫৭ হাজার টাকা ও কাপড় ছোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উধাও হয়ে গেছে।
    স্বামী আবুল মনছুর বলেন, ২ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে আমার অনুপস্থিতে আমার স্ত্রী শেফা আক্তার কে শহিদ উল্লাহ, জোহরা খাতুন ও এরশাদ উল্লাহ নানান প্রলোভন দেখিয়ে অন্য জায়গায় সরিয়ে রেখেছেন এবং আমার গচ্ছিত টাকা পয়সা, স্বর্ণলংকার ও অন্যান্য জিনিসপত্র লুকিয়ে রেখেছে।
    (প্রতীকী ছবি)sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে পরকিয়া টানে স্বামীকে রেখে স্ত্রী উধাও Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান