• Latest News

    চকরিয়ায় নবগঠিত আওয়ামী যুবমহিলা লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা


    এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া :
    চকরিয়া উপজেলার নবগঠিত আওয়ামী যুবমহিলা লীগের উদ্যোগে গতকাল ৫ জানুয়ারী বিকালে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে চকরিয়া পৌরশহরস্থ অস্থায়ী কার্যালয়ে ব্যাপক আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। নবগঠিত চকরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাছরিন জন্নাত শাওন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেবী দাশের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম লিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল। উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে মুক্তা দাশ, সঞ্জুশ্রী দাশ, লক্ষী বসাক, রোকসানা সুলতানা, মুরশিদা বেগম, জোসনা বেগম, তছলিমা জন্নাত, আয়েশা বেগম, সুমী আক্তার নিপু, সারজিনা আক্তার সুমী, আদরনী প্রভা দাশ, অনন্য কিশোর দাশ প্রমুখ। অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি জাহেদুল ইসলাম লিটু বলেন, আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী। তিনি যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্র হিসেবে বিনির্মানে কাজ করে যাচ্ছেন। আমাদের দেশে নারীদেরকে এখন কোনভাবেই অবহেলা করার সুযোগ নেই। দেশের প্রত্যেকটি সেক্টরে নারীরা নিজেদের গুনাবলী আর দক্ষতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, দেশ পরিচালনায় বলেন, ঘরের মর্যাদা রক্ষায় বলেন, সন্তানদেরকে যোগ্যতার মাধ্যমে গড়ে তোলার কাজ বলেন কিন্তু সবখানেই নারীদের জয়জয়কার। এমনকি বাংলাদেশকে এগিয়ে নেয়া এবং গণতন্ত্র রক্ষায় নারীদের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই। আশা করি আগামী দিনে সকল ইতিবাচক কাজের মাধ্যমে নবগঠিত চকরিয়া উপজেলা যুব মহিলালীগের প্রতিটি নেতাকর্মী এতদাঞ্চলে যোগ্যতার স্বাক্ষর রাখবে। আলোচনা সভা শেষে নবগঠিত চকরিয়া উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের নেতৃবৃন্দ প্রধান অতিথি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম লিটুকে ফুলেল শুভেচ্ছা জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় নবগঠিত আওয়ামী যুবমহিলা লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান