• Latest News

    চকরিয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু


    মো. নুরুল করিম আরমান, লামা :


    কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে মো. তৌহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের মাটিরটিলা পাড়ায় এ ঘটনা ঘটে। তৌহিদুল ইসলাম মাটিরটিলা পাড়ার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
    স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে তৌহিদুল ইসলাম নারিকেল পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় পা পিঁছলে সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সে মারা যায়।
    গাছ থেকে পড়ে কিশোর তৌহিদুল ইসলামের মৃত্যুর সত্যতা বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতলব নিশ্চিত করেন।c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান