• Latest News

    কক্সবাজার শহরে খুন হলো চৌফলদন্ডীর যুবক হাফেজ মোস্তফা কামাল

    শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
    কক্সবজার সদরের উপকুলীয় ইউনিয়ন চৌফলদন্ডীর এক যুবককে নির্মমভাবে খুন করেছে কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসীরা। ২১ জানুয়ারী রাত ১ টায় সময় শহরের পিটিআই স্কুল সংগ্লন চেয়ারম্যান গাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি । লাশ উদ্ধার করে সুরহতাল রির্পোট তৈরী পুর্বক ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহত হাফেজ মোস্তফা কামাল (২৫) চৌফলদন্ডী ইউনিয়নের কালু ফকির পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র হলে স্ব পরিবার থাকত শহরের পিটিআই স্কুল এলাকায়। নিহত মোস্তফা কামালের চাচাত ভাই দেলোয়ার এর বরাত দিয়ে জানা যায়, চারবছর পুর্বে নিহত মোস্তফা কামাল বিদেশ চলে যাওয়ার সময় কিছু জায়গা জমির কাগজ জামালের হাতে জমা রাখে। সে বিদেশ থেকে ফেরত এসে ঐ কাগজপত্র গুলো খুঁজতে থাকে । সে আজ দেব কাল দেব বলে সময় ক্ষেপন করতে থাকে । কয়েকবার এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে বৈঠকও হয়েছিল। উক্ত বৈঠকে মোস্তফা কামালকে কাগজপত্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। এর জের ধরে ঘটনারদিন মোস্তফা প্রতিদিনের ন্যায় টমটম চালিয়ে রাত ১ টার দিকে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌছলে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় মুজিবুর রহমান প্রকাশ মুজিব্বা চোরার পুত্র জামাল ও সিটি কলেজ এলাকার বাবুর নেতৃত্বে আরো কয়েকজন সন্ত্রাসী তার গাড়ি গতিরোধ করে উপর্যপুরী ছুরিকাঘাত ও লোহার রড দিয়ে হামলা করে। স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে আত্বীয়স্বজনরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক হওয়া চমেকে নিয়ে যেতে বলে। কালির ছড়া এলাকায় পৌছলে সে মৃতে্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানার এসআই মানষ বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরহতাল রির্পোট তৈরী করে মর্গে নিয়ে যায়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে । একইদিন মাগরিবের নামাজের পর কালু ফকির পাড়া কেন্দ্রেীয় জামে মসজিদে জানাযা শেষে দাফন করা হয়। নিহতের চাচাত ভাই দেলোয়ার জানান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।
    ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের টু আইসি দেবাশীষ সরকার নিহতের বাড়ীতে গিয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের গ্রামে শোকের মাতম চলছে ।এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান এখনো পর্যন্ত মামলা করতে কেউ আসেনি । সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার শহরে খুন হলো চৌফলদন্ডীর যুবক হাফেজ মোস্তফা কামাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান