• Latest News

    চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

    মিজবাউল হক, চকরিয়া :
    চকরিয়ায় সিএনজি ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ চার যাত্রী। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন যাত্রীবাহি সিএনজি চকরিয়ার চিরিঙ্গা থেকে ইলিশিয়া যাচ্ছিলো। সিএনজি বাটাখালী রুহুল কাদের মিয়ার কাচারী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় গরু ব্যবসায়ি আবদুল মামুন। এসময় সিএনজি চালকসহ অপর চার যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    নিহত আবদুল মামুন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গুনদন্ডি এলাকার নোয়াব আলী সওদাগরের ছেলে। আহতরা হলেন-চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গুদন্ডির মৃত আবদুর রশিদের ছেলে জসিম উদ্দিন (৩৫) একই উপজেলার পশ্চিম গুনদন্ডির বদি আলম (৫৫), পেকুয়া উপজেলার মগনামা এলাকার মনুর আলীর ছেলে এমতাজুল হক (৫০), মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মৃত সাদেক আলীর ছেলে মো: শফি (৫০) ও সিএনজি চালক বদরখালীর বাজারপাড়া এলাকার কামালউদ্দিন মেম্বারের ছেলে নুর হোসেন (২২)।
    চকরিয়া থানা এসআই গোবিন্দ চন্দ্র দাশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান।
    অপরদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন গয়ালমারা এলাকায় সকাল সাড়ে ৮টায় কক্সবাজারগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্টো নং:-১৪-৮৮৩২) অভারটেক করতে গেলে বান্দরবানমুখী পূর্ববাণী পরিবহন (ঢাকা মেট্টো: নং ব-০২-০০১১) কে ধাক্কা দিলে ওই গাড়ির চালক আবু সুফিয়ান (৪০) ও হেলফার আবদুল মন্নান সহ তিন আহত হয়েছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান