মোঃ নিজাম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় তদন্ত কেন্দ্রে অভিযোগও দায়ের করা হয়েছে। জানা যায়, জালালাবাদ ইউনিয়নের তিন তিনবার নির্বাচিত সাবেক মহিলা সদস্য কুলছুমা বেগম একই ইউনিয়নের লরাবাগ এলাকার জনৈক জয়নাল আবেদীনকে গত ইউপি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ৩২ হাজার টাকা প্রদান করে। কিন্তু দীর্ঘদিন পর ধার দেওয়া প্রাপ্য টাকাগুলো খুঁজতে গেলে জয়নাল কুলছুমার বাড়ীতে গিয়ে তাকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়। গত ২১ জানুয়ারী দুপুর আড়াইটার দিকে জয়নাল মহিলা সদস্যার বাড়ীতে আবারো সশরীরে গিয়ে নানাভাবে হুমকি দেয় এবং টাকা খোঁজার চেষ্টা করলে কুলছুমার মুঠোফোনে মেঝ পুত্র কক্সবাজারবাণীর ঈদগাঁও প্রতিনিধি মুফিজুল ইসলাম মফিকে প্রাণনাশ করবে মর্মে হুমকি দেয়। এতে সে ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি তিনি পরধনলোভী ও ঝগড়াটে জয়নালের এহেন অন্যায় আচরণসহ হুমকির প্রতিকার চেয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে কুলছুমা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রসঙ্গে তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে কথা হলে তিনি প্রাপ্য টাকা খুঁজতে গিয়ে প্রাণনাশের হুমকি বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছেন বলে জানান। অপরদিকে কক্সবাজারবাণীর প্রতিনিধিকে হুমকির তীব্র নিন্দা জানান স্থানীয় সংবাদকর্মীসহ রিপোর্টার্স সোসাইটির নেতৃবৃন্দরা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার বাণীর ঈদগাঁও প্রতিনিধি মফিকে প্রাণনাশের হুমকি : তীব্র নিন্দা
Rating: 5
Reviewed By: Unknown