শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অভিযান চালিয়ে চোলাইমদ ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।১৭ জানুয়ারী রাতে পৃথক সময়ে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদরে আটক করা হয়। আটককৃতরা হল ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়া গ্রামের সন্ধীপ পালের পুত্র প্রদীপ পাল ও দরগাহ পাড়া এলাকার শীর্ষ গাঁজা সম্্রাট এজাহার ফকিরের স্ত্রী জগুয়ারা বেগম (৫০)। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেবাশীষ সরকারের নেতৃত্বে রাত ৯টায় জগুয়ারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা এবং এএসআই ফিরোজ আহম্মদ ও পেয়ার উদ্দিনের নেতৃত্বে রাত সাড়ে ১০ টায় প্রদীপ পালের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদ তাকে আটক করে। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। তদন্ত কেন্দ্রের এসআই দেবাশীষ সরকার বলেন মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো ট্রলারেন্স। মাদকের সাথে জড়িত ব্যক্তিদের কোন ভাবেই ছাঁড় দেওয়া যাবে না। মাদক বিরুধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ৫০ লিটার চোলাইমদ ও গাঁজাসহ আটক ২
Rating: 5
Reviewed By: Unknown