এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ ব্যাচ সমিতির আনুষ্ঠানিক যাত্রা হয়েছে।
সোমবার (২ জানুয়ারী) সকাল ১১টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আশিক বেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ঈদগাঁওর কৃতি সন্তান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম ছিদ্দিকুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইকরাম উল্লাহ চৌধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শেখ আহমদ চৌধুরী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, জেলা পরিষদ ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সোহেল জাহান চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন – কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কউক চেয়ারম্যানের পিএস রাজিবুল হক চৌধূরী রিকো, রুস্তম, দৈনিক রূপালী সৈকতের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিবেদক ও ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম. আবুহেনা সাগর, দৈনিক কক্সবাজার বাণীর সদর প্রতিনিধি মফিজুল ইসলাম মফি, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক, সংরক্ষিত মহিলা সদস্যা নুরজাহান, রাজনীতিবিদ জানে আলম, যুবলীগ নেতা নাছির উদ্দীন জয় প্রমুখ।
এছাড়া স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও সচেতন অভিভাবকরাও সভায় অংশ গ্রহণ করে।
প্রসঙ্গত, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি ও বৃত্তি পরীক্ষায় প্রতিবছর চমৎকার ফলাফর অর্জন করায় অভিভাবকমহলের পক্ষ থেকে সুনাম কুড়িয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ২০১৬ ব্যাচ সমিতি’র আনুষ্ঠানিক যাত্রা
Rating: 5
Reviewed By: Unknown