• Latest News

    চকরিয়া ইউএনও’র নির্দেশনায় ফিরে পাচ্ছে বিদ্যালয়ের বেদখলীয় জমি


    এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া :
    চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর এলাকায় ২০০৯সালে স্থাপিত শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বেদখলীয় জমি পূণ:রুদ্ধার ও শিক্ষাসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুব উল করিম। গতকাল ২৪জানুয়ারী সকাল ১১টায় পরিদর্শনকালে বিদ্যালয়ের সমস্যা, সম্ভাবনা ও শিক্ষা সহ সার্বিক বিষয় উপস্থাপন করেন বিদ্যালয় পরিচালক মো: আজিম উদ্দিন। পরে জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে আগামী ২০২১সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীদের হাতে নূতন পাঠ্য বই তুলে দিচ্ছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় এবং বিনা সুদে ঋণ বিতরণ, গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রাম প্রতিষ্ঠা, আশ্রয়ণ প্রকল্প নির্মাণ, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান, কৃষিকে ভর্তূকি, গ্রামে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ দেশের সার্বিক বিষয়ে উন্নয়ন নিশ্চিত করছেন। তিনি বলেন, সেই অবস্থায় ইসলামনগরে শহীদ হোছাইন চৌধুরী নিজ উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠার যে মহৎ কাজটি করেছেন তা সরকারের উন্নয়ন অগ্রযাত্রারই একটি অংশ। তাই বিদ্যালয়ের নামে বরাদ্ধকৃত ১একর জমির অবশিষ্ট বেদখলীয় অংশ উদ্ধারে সংশ্লিষ্টদেরকে আগামী ৪৫দিন সময় বেধে দেন। বিশেষ করে জমি দখলে থাকা জনৈক আবু তালেব চৌধুরীর উদ্যেশ্যে ইউএনও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের জমির দখল ছেড়ে না দিলে সরকার ও বিদ্যালয়ের প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালাতে বাধ্য হবেন। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার মান সন্তোষজনক বলে জানান। তিনি শিক্ষকদেরকে মাল্টিমিডিয়া ভিত্তিক শ্রেণি কার্যক্রম সম্পাদনের জন্য প্রশিক্ষণ গ্রহণের দাগাদা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং লেপটপ প্রদান সহ সার্বিক সহযোগিতার আশ^াস দেন। এসময় তাকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য মাস্টার আবু ইউসুফ ও মাস্টার তাজ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া ইউএনও’র নির্দেশনায় ফিরে পাচ্ছে বিদ্যালয়ের বেদখলীয় জমি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান