নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা :
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোঃ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা ছিদ্দিক আহমদ মাতব্বর আর বেঁচে নেই (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ওই এলাকার সাবেক বিএনপির জনপ্রীয় নেতা মরহুম দেরাত উল্লাহ মাতব্বরের পুত্র বলে জানা গেছে। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৬৭) বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন।
আজ জুমাবার দুপুর ৩টার সময় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মরহুমের ছোট ছেলে তারেক আজিজ ছিদ্দিকী।
মৃত্যুকালে তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। সহজ সরল মানুষটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরু মহেশখালীতে শোকের ছায়া নেমে আসে।
আগামীকাল শনিবার সকাল ১০ টার সময় কালামারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাহার নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানায়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালী কালারমারছড়ার ছিদ্দিক আহমদ মাতাব্বর আর নেই
Rating: 5
Reviewed By: Unknown