• Latest News

    দুবাইয়ে ৩০ পাকিস্তানি বন্দিকে উদ্ধার করলেন আফ্রিদি



    বিদেশ বার্তা:
    কক্সবার্তা ডট কম।।
    কোনও নাটক বা সিনেমার কাহিনী নয়। আবার কোনও সশস্ত্র অভিযানও নয়। বৈধভাবে ৩০ জন পাকিস্তানি বন্দিকে দুবাইয়ের কারাগার থেকে উদ্ধার করলেন শহীদ আফ্রিদি।

    মাঠে দলকে উদ্ধার করতে না পারলেও মাঠের বাইরে রক্ষাকর্তা হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। খবর হলো- 'বুম বুম' তার শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের ৩০ জন বন্দিকে দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেতে সহায়তা করেছেন।

    বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আটক ছিলেন ৩০ জন পাকিস্তানি। কারা কর্তৃপক্ষ জানায়, আফ্রিদি পদক্ষেপ না নিলে কিংবা তাদের ছাড়িয়ে না নিলে আরও কয়েক বছর কারাগারে কাটাতে হতো তাদের।

    বন্দিদের মুক্তি নিশ্চিতের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক তার ফেসবুক অ্যাকাউন্টে দুবাই পুলিশ বিভাগকে তাদের 'বদান্যতা ও সহযোগিতার' জন্য ধন্যবাদ জানান। আফ্রিদির বিশ্বাস, এ ৩০ জন মুক্ত হওয়ার পর দেশে ফিরে নতুন করে জীবন শুরু করবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দুবাইয়ে ৩০ পাকিস্তানি বন্দিকে উদ্ধার করলেন আফ্রিদি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান