• Latest News

    ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা

    স্পোর্টস বার্তা:
    কক্সবার্তা ডট কম।।
    তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়েরের একদিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন নিজেকে এই ক্রিকেটারের স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। এবারের মামলাটি তিনি করেছেন যৌতুক আইনে।

    এদিকে তথ্য-প্রযুক্তির আইনের মামলায় গতকালই আরাফাত সানিকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

    সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে যৌতুক আইনের মামলাটি দায়ের করা হয়। আরাফাত সানির পাশাপাশি এ মামলাতে তার মাকেও আসামি করা হয়েছে।

    আদালত মামলাটি আমলে নিয়ে আসামকি আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান