কক্সবার্তা ডেস্ক:
কক্সবার্তা ডট কম।।
কক্সবার্তা ডট কম।।
পেকুয়ায় নিখোঁজের তিনমাস পর মো. মিজান নামের এক শিশুকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। সে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার হাজী ফজল করিমের পুত্র ও আশরাফুল উলুম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র।
রবিবার ২২জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের ঝিলংজা এলাকার পৌরসভা মার্কেটের ২য় তলার একটি খাবার হোটেলে বয়ের কাজ করা অবস্থায় তাঁকে উদ্ধার করে পেকুয়া থানার এসআই নাছির উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ।
জানা গেছে, গত বছরের ১৭অক্টোবর প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় গেলেও আর ঘরে ফেরেনি শিশুটি। এরপর প্রায় একমাস ধরে শিশুটির পরিবার তাঁকে সম্ভাব্য সকল জায়গায় খুঁেজ না পেয়ে আইনগত ব্যবস্থা নেয়।
গত বছরের ২৩নভেম্বর শিশুপুত্রকে অপহরণ করা হয়েছে সন্দেহে অজ্ঞাতনামা আসামী উল্লেখ্য করে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির পিতা ফজল করিম। মামলা পর থেকে পুলিশ হন্য হয়ে খুঁজে শিশুটিকে অবশেষে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, আগামীকাল (সোমবার) উদ্ধারকৃত শিশুটিকে আদালতে প্রেরণ করা হবে।