• Latest News

    ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে সন্তানসহ নিহত ১২

    বিদেশ বার্তা:
    থার্টিফার্স্ট নাইট উদযাপনকালে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রী এবং তার আট বছরের পুত্রও রয়েছে। এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। একপর্যায়ে বন্দুকধারী নিজেও মাথায় গুলি করে নিহত হয়।
    শনিবার দিবাগত রাতে দক্ষিণপূর্বাঞ্চলীয় ক্যাম্পেনিয়াস শহরের একটি বাড়িতে এ হামলা চালায় রামিস ডি এরাইউজো (৪৬) নামের ওই বন্দুকধারী। এ সময় ওই ভবনের বাথরুমে পালিয়ে বেঁচে যান চারজন।

    সাও পাওলো রাজ্যের পুলিশ জানিয়েছে, দাম্পত্য বিচ্ছেদ নিয়ে হামলাকারী তার সাবেক স্ত্রী ইসয়্যামারা ফিলিয়ার (৪৬) ওপর ক্ষুব্ধ ছিল। শনিবার দিবাগত রাতে বন্দুকের গুলির শব্দে লোকজন ছোটাছুটি শুরু করে। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ওই ভবনের পাশের বাসিন্দারাও গুলির শব্দ পেয়েছিলেন। তবে তাদের ধারণা ছিল, এটা  বর্ষবরণের আতশবাজি। কিন্তু গুলিতে আহত একজন পাশের ভবনে গিয়ে সাহায্য চাইলে প্রতিবেশীরা সতর্ক হন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ব্রাজিলে বন্দুকধারীর গুলিতে সন্তানসহ নিহত ১২ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান