• Latest News

    আফিফদের বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরি

    গত সেপ্টেম্বরেই নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। তখন ‍জাতীয় ক্রিকেট লিগের দুটি রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন।

    গত সেপ্টেম্বরেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট লিগের দুটি রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে মাঠেও নেমেছিলেন। রবিবার মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ হয়ে আবার মাঠে নামলেন সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান। যেখানে আফিফ হোসেনদের বিপক্ষে ব্যাট করে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১১০ বলে খেলেছেন ১১৫ রানের ইনিংস।

    শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে মঙ্গলবার দেশ ত্যাগ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। যাওয়ার আগে সোমবার দিবা-রাত্রির একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় এই যুবদল। লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

    সেখানেই লাল দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আশরাফুল। অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন বোলার ও ব্যাটসম্যান ছিলেন লাল দলে। লাল দল আশরাফুলের সেঞ্চুরিতে ২২৪ রান করতে সমর্থ হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আফিফদের বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান