• Latest News

    কুতুবদিয়ায় গৃহবধু হত্যায় মামলা

    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজারের কুতুবদিয়ায় গৃহবধু খুনের ঘটনায় ঘাতক ও তার স্ত্রীকে আসামী করে মামলা হয়েছে থানায়। রবিবার নিহতের স্বামী মাদ্রাসার দপ্তরি আবু মুছা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে মূল ঘাতক মো. ছোটন প্রকাশ ছোটাইয়া ও তার স্ত্রী রোকিয়া বেগমকে আসামী করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
    তুচ্ছ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬ টার পর উপজেলার পূর্ব আলী আকবর ডেইল মুছা সিদার পাড়ায় মৃত আমীর হোছাইনের পুত্র ছোটন (৩০) একই পাড়ার মাদ্রাসা দপ্তরি আবু মুছার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
    এর পরপরই তারা পালিয়ে যায়। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অং সা থোয়াই জানান, নিহতের স্বামী আবু মুছা বাদি হয়ে রবিবার মো. ছোটন ও তার স্ত্রীকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলার নং ০৬/ ১১.১২.১৬। আসামীদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়ায় গৃহবধু হত্যায় মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান