• Latest News

    শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

    শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে বন্য হাতির আক্রমণে উত্তম মারাক (৫৫) নামে এক আদিবাসী কৃষক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত উত্তম মারাক ওই গ্রামের মৃত মদন সাংমার ছেলে।



    প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় একদল বন্য হাতি সন্ধ্যাকুড়া গ্রামে তাণ্ডবলীলা শুরু করে। এসময় হাতি তাড়াতে গিয়ে উত্তম মারাক হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
    শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান