• Latest News

    শেষ দুটো ম্যাচও জিততে চান মাশরাফি



    স্পোর্টস বার্তা:
    গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জয়ে ফিরেছে। টানা দুই ম্যাচ জিতে বুধবার পয়েন্ট টেবিলের তলানি থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজশাহী কিংসের বিপক্ষেই নিজেদের চতুর্থ ম্যাচে এসে হারের বৃত্ত ভেঙেছিল কুমিল্লা। এরপর আবার আগের ধারায় ফিরে গিয়ে মঙ্গলবার বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় জয় পায় চ্যাম্পিয়নরা।

    বুধবার রাজশাহী কিংসের বিপক্ষে ফিরতি ম্যাচে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিল কুমিল্লা। আর তাতেই ৩ ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়ালো ৬। লিগ পর্বে মাশরাফিদের ম্যাচ বাকি দুটি। শেষ দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। তবু সেরা চারে তাদের না থাকার সম্ভাবনাই বেশি। কেননা তাদের তো দুটো ম্যাচ জিততে হবেই, সেই সঙ্গে অবশ্যই বাকি থাকা দুটি ম্যাচে হারতে হবে বরিশাল, রংপুর ও রাজশাহীকে। তাতে পয়েন্ট সমান হলে হেড টু হেডে এগিয়ে থাকা দলটি যাবে  সেরা চারে।

    টানা হারের পর জিততে পেরে মাশরাফি খেলোয়াড়দের মানসিকতা ও অঙ্গভঙ্গিতে পার্থক্য খুঁজে পেয়েছেন। পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি এ ব্যাপারে বলেছেন, 'আগে থেকে এখন সবচেয়ে বড় পার্থক্য বডি ল্যাঙ্গুয়েজে। ওটাই আমাদের এগিয়ে রাখছে। এছাড়া পুরো টুর্নামেন্টে মোমেন্টাইমের মধ্যে ছিলাম না আমরা। এখন যেভাবে ফিরে এসেছি, এটা আরও আগে দরকার ছিল। তবে যাই হয়েছে এগুলো ভেবে লাভ নেই, আমরা শেষ দুটি ম্যাচে ভালো খেলতে চাই। এটাই আমাদের লক্ষ্য।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শেষ দুটো ম্যাচও জিততে চান মাশরাফি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান