• Latest News

    মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরির্দশনে ডি আইজি মনিরুজ্জামান


    এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া :
    মহেশখালী উপজেলার দ্বীপ ইউনিয়ন মাতারবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ী ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরির্দশনে আসেন বাংলাদেশ নৌ-পুলিশের ডি আইজি। গতকাল শনিবার দুপুরে নৌ-পুলিশের ডি আইজি মোঃ মনিরুজ্জামান উপজেলার মাতারবাড়ি দক্ষিণ রাজঘাট নির্ধারিত নৌ-পুলিশের একটি নতুন ফাঁড়ীর স্থাপনা পরিদর্শন করে খোঁজ খবর নেন। পরির্দশন শেষে মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক মতবিনিময় সভা স্থানিয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মাষ্টার মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত বাংলাদেশ নৌ-পুলিশের ডি আইজি মনিরুজ্জামান।
    প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দেশের সব বৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প মহেশখালীর মাতারবাড়ীতে হওয়ায় সিঙ্গাপুরের আদলে পরিণত হবে মহেশখালী। তাই দেশ বিদেশী ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে সরকারের পক্ষে থেকে নৌ-পুলিশ ফাঁড়ী নিমার্ণ করা হচ্ছে। নৌ-পুলিশের সদস্যরা কয়লা বিদ্যুৎ প্রকল্প ছাড়া ও মাতারবাড়ী রাজঘাটের কোহোলিয়া নদীতে সাবক্ষনিক দায়িত্ব পালন করবেন। তিনি এক পর্যায়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের ছোট্ট পরিসরে হলে সুন্দর মনোরম পরিবেশে একটি মতবিণিময় সভার আয়োজন করায় চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহসহ পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানান। এসময় এমইউপি সদস্যসহ বিপুল সংখ্যাক জনসাধারণ উপস্থিত ছিলেন। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ তার বক্তব্যে বলেন, মাতারবাড়ী ২টি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে পুরো বাংলাদেশ আলোকিত হবে। এ বিশাল উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং স্থানিয় পরিষদকে ব্যর্থ প্রমাণে সু-গভীর পরিকল্পনা শুরু হয়েছে। আর কয়লা বিদ্যুৎ প্রকল্পে দেশ বিদেশের গুরুত্ব ব্যক্তি প্রকল্পের উন্নয়নের কাজ করতেছে। তাদের মনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য চক্রান্তকারীদের যোগসাজসে এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে তাই পুলিশ ফাঁড়ি ছাড়াও এখানে আলাদা নৌ-পুলিশ ফাঁড়ি হওয়ায় কয়লা বিদ্যুৎ প্রকল্প ছাড়া সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি বলে তিনি উপরোক্ত কথা বলেন। মতবিনিময় সমাবেশ শেষে ডি আইজি মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পের সাইট পরিদর্শন করেন। এ সময় চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ কামরুল ইসলাম, বদরখালীর নৌ পুলিশের ইনচার্জ এস আই মোঃ ইসমাইল হোসেন, এ.এস আই ইদ্রিস আলীসহ মহেশখালি মাতারবাড়ির পুলিশ ফাঁড়ীর এস আই শাওন পালসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাতারবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ি ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরির্দশনে ডি আইজি মনিরুজ্জামান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান