আন্তর্জাতিক ডেস্ক (ফাইল ছবি) : মাতাল অবস্থায় নিজের চার বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল স্বামী। ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরের ঘটনা। স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা পলাতক।
নির্যাতিতা জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিজনৌর জেলার ধামাপুর গ্রামের একটি বাড়িতে ছিলেন তিনি। রবিবার রাতে হঠাৎই মদ্যপ অবস্থায় চার বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয় সে। জোর করে স্ত্রীকে বন্ধুদের সঙ্গে একটি ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে ঘরের মধ্য ওই মহিলার ওপর চড়াও হয় ওই চারজন। সকলে মিলে গণধর্ষণ করে। পরদিন সকালে থানায় অভিযোগ জানান নির্যাতিতা। তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজ চলছে।
db.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ভারতে ৪বন্ধু দিয়ে স্ত্রীকে ধর্ষণ করালেন মাতাল স্বামী
Rating: 5
Reviewed By: Unknown