এ.এম হোবাইব সজীব, নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ১০নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রুহুল আমিন সিকদার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। অনুষ্ঠানটি ২০ ডিসেম্বর বিকাল ৫ টায় দৈনিক আপনকণ্ঠ কার্যালয়ে সম্পন্ন হয়ে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন করছি। বঞ্চিত, অবহেলিত জনতার কথা বলতে। কারো কাছে মাথা নথ করতে নয়। টাকা নিয়ে কোন দিন বিক্রি হইনি, ভবিষ্যতেও বিক্রি হইব না। সম্মানিত ভোটারা যোগ্য ব্যক্তি ও নিরাপদ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এ আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আক্ষেপ করে বলেন কেন জানি না অনেক প্রার্থী নাকি বলা বলি করছে আমি নেমে যাব বা কাউকে সর্মাথন করব। আমি দৃঢ়তার সাথে বলছি এক ভোট পেলেও আমি নির্বাচন করে যাব ইন্শেল্লাহ। আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে হবে। সম্মানিত ভোটার ভাইদেরকে অপপ্রচারে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করছি।
তিনি আরো বলেন প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে ভোটারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা করবেন। তা ছাড়াও ভোটারদের নিরাপত্তা সরকার বাহাদুরকে নিশ্চিত করতে হবে এবং নিরাপদ স্থানে ভোট কেন্দ্র দিতে হবে ও কেন্দ্রটি সর্ম্পূন্ন প্রশাসনিক নিরপত্তা বেষ্টনিতে রাখতে হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর (অবঃ) ফরিদুল আলম, সায়মুন সংসদের সাবেক সভাপতি নুরুল ইসলাম ভুতো,আলিজাহাল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম প্রমুখ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টাকা নিয়ে কোন দিন বিক্রি হইনি, ভবিষ্যতেও হব না- সংবাদ সম্মেলনে রুহুল আমিন সিকদার
Rating: 5
Reviewed By: Unknown