• Latest News

    চকরিয়া থেকে অপহৃত যুবক জিল্লু উদ্ধার, ২জন আটক


    কক্সবার্তা ডেস্ক :
    চকরিয়া থেকে অপহৃত জিল্লুর রহমান (২০) কে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টায় উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের ছোট মিয়ার গেইট এলাকার একটি স্কুলের ভেতর থেকে চকরিয়া থানা পুলিশ জিল্লুকে উদ্ধার করে। এসময় পুলিশ জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। উদ্ধারকৃত জিল্লুর উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।
    ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সদস্য শওকত আলী জানান, রবিবার রাত আটটার দিকে ডুলাহাজারা থেকে কেনাকাটা করতে পৌরসদরে যান জিল্লু। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে সে গাড়িতে উঠলে কয়েকজন যুবক তাকে জোর করে আরেকটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। গতকাল বিকালে চকরিয়া থানায় জানানো হলে এসআই এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে পুর্ববড় ভেওলা ইউনিয়নে একটি স্কুলের ভেতরে হাত-পা বাধাঁ অবস্থায় তাকে উদ্ধার করে।
    চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া থেকে অপহৃত যুবক জিল্লু উদ্ধার, ২জন আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান