কক্সবার্তা ডেস্ক : জেলার কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের তিনি বলেন, পরিচ্ছন্নভাবে ভোট গ্রহণ চলছে। এটা নতুন অভিজ্ঞতা, তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে দুপুর পৌনে ১২টায় ভোটকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে ইসি সচিবালয় ত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর প্রথমে তিনি তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ে যান। সেখান থেকে আগারগাঁও হয়ে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন সিইসি। c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ভোটকেন্দ্র ঘুরে সন্তোষ প্রকাশ করলেন সিইসি
Rating: 5
Reviewed By: Unknown