• Latest News

    এডিশনাল এসপি হলেন কক্সবাজারের সন্তান সাইফুল্লাহ



    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজারের সন্তান সাইফুল্লাহ পদোন্নতি পেয়ে এডিশনাল এসপি হলেন!

    তিনি সিনিয়র এএসপি পদে পুলিশ হেড হেডকোর্টারে স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন । একই বিভাগে এখন এডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয় ।

    সাইফুল্লাহ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ শামশুদ্দিন আহমদের ২য় সন্তান । তাঁর গ্রামের বাড়ী টেকনাফ শামলাপুর । তিনি ককসবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে এসএসসি, ককসবাজার সরকারী কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি , ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স ও মাস্টার্স করেন । পরে ২৮ তম বিসিএস ক্যাডারে পুলিশে যোগদান করেন। তাঁর স্ত্রী রুমানা রহমান শম্পা প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এডিশনাল এসপি হলেন কক্সবাজারের সন্তান সাইফুল্লাহ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান