অলি উল্লাহ রনি, চকরিয়া :
চকরিয়া উপজেলা প্রশাসন ও পরিষদের মাসিক আইন শৃংখলা সভা গতকাল ১৯ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম বি.এ (অনার্স) এম.এ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ওসি জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আইন শৃংখলা উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown