চকরিয়া প্রতিনিধি: চকরিয়ায় স্বামী পরিত্যাক্ত এক মহিলার বাড়িতে ঢুকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় স্থানীয় মহিলারা ওয়ার্ড আওয়ামীলীগের এক নেতাকে গণধোলাই ও জুতাপেঠা করেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাইনাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
গাইনাকাটা মসজিদ কমিটির সভাপতি মহিউদ্দিন জানান, তার এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে পঞ্চাশোর্ধ জয়নাল উদ্দিন জামাল ও একই এলাকার মৃত আবু তাহেরের স্ত্রী সাত সন্তানের জননী রোকেয়া বেগমের (৩৫) মধ্যে দীর্ঘ ৫বছর ধরে অনৈতিক সর্ম্পক চলে আসছিলো। এঘটনায় এলাকার লোকজন তাদেরকে অনেকবার বাধাদানও অবৈধ সম্পর্ক না করার জন্য নিষেধ করে। কিন্তু জয়নাল উদ্দিন এলাকাবাসির বিধি নিষেধ অমান্য করে গত বৃহস্পতিবার সকালে রোকেয়া বেগমের ঘরে ঢুকে তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হলে আশপাশ এলাকার নারী পুরুষ জড়ো হয়ে জয়নাল উদ্দিন জামালকে ধরে গণধোলাই দেয় ও জুতাপেঠা করে। এসময় জয়নাল বিক্ষুব্ধ মহিলাদের কবল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির আইসি আলমগীর জানান, জয়নাল উদ্দিন জামাল নামে একব্যক্তি অসামাজিককাজে লিপ্ত অবস্থায় এলাকার মহিলাদের হাতে অপদস্থ হওয়ার খবর পেয়েছি। mab