• Latest News

    কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন : রুহুল আমিন শিকদার পেলেন হাতি প্রতীক


    মোঃ নিজাম উদ্দিন :
    কক্সবাজার জেলা পরিষদে আগামী ২৮ ডিসেম্বরের নির্বাচনে সদস্য পদে পৌরসভা, সদর উপজেলার ১০নম্বর ওয়ার্ডের (ঝিলংজা, পিএম খালী, খুরুশকুল ও চৌফলদন্ডী ইউনিয়ন) সর্বস্থরের ভোটার ও জনগনের মনোনীত প্রার্থী রুহুল আমিন সিকদার হাতী প্রতীক পেয়েছেন।১২ ডিসেম্বর (সোমবার) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্ধ অনুষ্টানে রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.আলী হোসেন আনুষ্টানিকভাবে সদস্য প্রার্থী রুহুল আমিন সিকদারের হাতে হাতি প্রতীক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও সহকারি রির্টানিং কর্মকর্তা সহ জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ। এসময় সদস্য প্রার্থী রুহুল আমিন সিকদরের সাথে নির্বাচনী ওয়ার্ডের বিপুল সংখ্যক ভোটার (জনপ্রতিনিধি), রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।রুহুল আমিন সিকদার কক্সবাজার জেলার একজন সর্বজনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি, কক্সবাজার সিএনজি মালিক সমিতির সভাপতি, চট্টগ্রাম বিভাগ হইতে একমাত্র নিবন্ধন প্রাপ্ত সংগঠন সায়মুন সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, সায়মা ওসান সিটির সত্ত্বাধিকারী এছাড়াও তিনি জেলার সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন সংঘটনে অগ্রণী ভূমিকা রাখছেন। প্রতীক বরাদ্ধ পাওয়ার পর রুহুল আমিন সিকদার বলেন, জনগন ও সম্মানিত ভোটারদের প্রত্যাশা পুরণে আমি সদস্য পদে প্রার্থী হয়েছি। আশাকরি এবারের জেলা পরিষদ নির্বাচনে সম্মানিত ভোটাররা হাতি মার্কায় মুল্যবান রায় দিয়ে আমার বিগত দিনের জনকল্যাণ মুলক কাজ ও জনসেবায় আত্মত্যাগের যথাযথ মুল্যায়ন করবে। কক্সবাজার পৌরসভা ও উপজেলার ১০নম্বর ওয়ার্ডের (ঝিলংজা, পিএম খালী, খুরুশকুল ও চৌফলদন্ডী ইউনিয়ন) সম্মানিত সকল ভোটারদের কাছে আমার আবেদন, ইনশাল্লাহ অনুষ্ঠিতব্য নির্বাচনে "হাতি" প্রতীকে আমি আপনাদের মুল্যবান ভোটে সদস্য পদে বিজয়ী হলে প্রত্যেক ইউনিয়নে সমানহারে উন্নয়ন বরাদ্ধ নিশ্চিত করা হবে। এলাকার সকলস্থরের জনগনের সার্বিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্টা করা হবে। এলাকার শিক্ষা প্রতিষ্টান, মসজিদ মাদ্রাসা, মন্দির, গীর্জা সহ এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন তরান্তিত করা হবে। জেলা পরিষদের প্রাপ্ত সকল ধরণের বরাদ্দ জনকল্যাণে স্বচ্ছতার মাধ্যমে বন্টন করা হবে। আসুন সকলে মিলে কক্সবাজার পৌরসভা ও উপজেলার ১০নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নতমানের জনপদে গড়ে তুলি। এই জন্য আমি জেলা পরিষদের ১০নম্বর ওয়ার্ডের সকল কাউন্সিলর সহ সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও মূল্যবান রায় কামনা করছি।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন : রুহুল আমিন শিকদার পেলেন হাতি প্রতীক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান