কক্সবার্তা ডেস্ক :
মহেশখালী উপজেলার ক্রাইমজোন খ্যাত হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামে দূর্বৃত্তের হামলায় গভীর রাতে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আলী আহম্মদ (৫৩), সে পুঁইছড়া গ্রামের মৃত পেঠান আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর সকালে হোয়ানক ইউপিস্থ টাইমবাজার এর পূর্বপাশ্বে-একটি পুকুর পাড়ে নিহতের লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসি। খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে; লাশের ময়না তদন্তের জন্য ককসবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।
একটি বিশ্বস্থ সূত্রে জানা যায়, ২৫ডিসেম্বর রাতে আলী আহম্মদ বাড়িতে না পেরায়; পরিবারের লোক জন সম্ভাব্য স্থানে বহুখোঁজা খুজি করে না পেয়ে স্ব-স্ব ঘরে ফিরে যায় আত্মীয় স্বজন।
পরে দিন ২৬ডিসেম্বর সকালে স্থানীয় শফি আলমের স’মিল সংলগ্ন পুকুর পাড়ে পার্শ্ববর্তী লোকজন আলী আহমদের রক্তাক্ত লাশ দেখতে পায়। লাশের খবর পেয়ে নিহতের ভাই খোরশেদ আলম ও পরিবারের লোকজন দেখতে গিয়ে চিনতে পারে, নিহত ব্যক্তি তাদের ভাই আলী আহম্মদ। নিহতের মূখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান নিহতের ভাই খোরশেদ আলম। সাথে সাথে পুলিশে খবর দেয়, খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাজমুল হক কামাল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় এলাকাবাসির সুত্রে জানা যায়, হোয়ানকের ত্রাস আইয়ুব আলী বাহীনির সেকেন্ড ইন কমান্ড পুঁইছড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে আক্তার হোছাইন ও নুরুল হোছাইনের নেতৃত্বে পাহাড়ি এলাকায় নিরহ লোকজনকে বিনা কারনে হয়রানি ও লুটপাট করে আসছিল। ২৫ডিসেম্বর দিন নিহত আলী আহমদ-সন্ত্রাসীদের পাহাড়ে লোটপাট কালে বাঁধা নিষেধ করেছিল। ওই বাঁধা নিষেধ এর কারনে ক্ষিপ্ত হয়ে আক্তার হোছাইন গং এর লোকজন রাতের বেলায় অপহরণ করে পাহাড়ে নিয়ে অমানবিক নির্যাতন করে আলী আহম্মদ কে খুন করেছে বলে জানান স্থানীয়রা।
এব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান, নিহত আলী আহম্মদ এর লাশ উদ্ধার করে, সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ ময়না তদন্তের জন্য ককসবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে-প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন তিনি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে দূর্বৃত্তের হামলায় বৃদ্ধ নিহত
Rating: 5
Reviewed By: Unknown