সংবাদদাতা :
লোহাগাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ৩ দিন পর দেলোয়ার হোসেন (৪৫) নামে এক যুবক ১৫ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। সে আমিরাবাদ স্কুল রোড বাঁচা মিয়া মুন্সীর পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র।
সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর রাতে স্ত্রীর সাথে অভিমান করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করেন। চিকিৎসার ৩ দিনের সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয়রা বলেন, দেলোয়ার একজন ভিডিওম্যান। প্রতিদিন মাদকাসক্ত হয়ে বাড়ি ফেরেন। স্ত্রী মাদকসক্ত স্বামীকে প্রতিনিয়ত মাদকাসক্ত না হওয়ার পরামর্শ দেন। গত বুধবার সন্ধ্যায় স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে। সেখানেই শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। সে ৩ সন্তানের জনক।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লোহাগাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
Rating: 5
Reviewed By: Unknown