• Latest News

    ঈদগাঁওতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মনছুর গ্রেফতার


    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

    কক্সবাজার সদরের ঈদগাঁওতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত মনছুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সে ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া গ্রামের অলি আহমদের ছেলে। ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়ক থেকে তাকে আটক করে।
    পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এ আসামী উক্ত স্থানে অবস্থান করছে সংবাদে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামানের নির্দেশে এএসআই মহিউদ্দীনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ডাকাত মনছুর আলমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ১৭ বছরের সাজা রয়েছে। এলাকাবাসী অন্যান্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মনছুর গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান