কক্সবার্তা ডেস্ক :
পুলিশ সদস্য শের আলীর ‘মেয়ে’ উম্মে হাবিবার মুখে হাসি ফুটেছে। হ্যাঁ! উম্মে হাবিবার এখন শের আলীরই মেয়ে! শের আলী নিজেই এমনটি জানিয়েছেন। শের আলী জানান, ঘটনার পর থেকে হাবিবাকে নিজের মেয়ে হিসাবে দেখছেন তিনি। তাইতো পিতৃস্নেহের টানে ‘বাবা’ শের আলী মেয়ের পরিচর্যায় ছুটে গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রয়েছে হাবিবা। দুর্ঘটনায় মাথায় লাগা চোট খেটে যাওয়ায় হাবিবার মুখে হাসি ফুটে উঠেছে। হাবিবার হাসিমাখা একটি ছবি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। হাসপাতাল থেকে মেয়েটির ছবি তুলে পাঠিয়েছেন শের আলী নিজেই।
শের আলী জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা ও শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে উম্মে হাবিবা। বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল থেকে হাবিবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানকার চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার পর হাবিবাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন। তারপরও আরো দু’য়েকদিন থাকতে হবে।
হাবিবার টানে তিনদিনের ছুটি শেষ হওয়ার আগেই মনের তাড়নায় ছুটে গেছে শের আলী। শিশুটিকে তার মা-বাবার সঙ্গে সার্বক্ষনিক দেখাশুনা করছেন শের আলী নিজেও।
শের আলী বলেন, মেয়েটি এখন হাসছে। এতে আমারও খুব খুশি লাগছে। আমি আমার ‘মেয়েটির’ জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় ১১ ডিসেম্বর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের নিচে অন্যান্য যাত্রীদের সাথে তিন ঘন্টা চাপা পড়ে থাকে ছোট্ট একটি শিশু উম্মে হাবিবা। অনেক চেষ্টার পর সেনাবাহিনীর সহযোগিতায় রক্তাক্ত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার জন্য দৌড়ানো শুরু করে দেন স্থানীয় বাসিন্দা পুলিশ সদস্য শের আলী। শুধু কী তাই? অপরিচিত এই শিশুটির জন্য তখন চিৎকার করে কাঁদতে থাকেন চট্টগ্রাম ডিবি পুলিশে কর্মরত শের আলী। তিনি শুধু নিজে কাঁদেননি। তিনি কাঁদিয়েছেন সেখানকার উপস্থিত হাজার হাজার জনতাকেও। কাঁদিয়ে দিয়েছেন মানবতাবাদকে। শের আলীর এই মানবপ্রেমী কান্নার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ছড়িয়ে গেছে পৃথিবীজুড়ে। এতে শের আলী পরিণত হয়েছেন এই যুগের মানবতাবাদীদের আইকন! তার দৃশ্যটি নি:সন্দেহে সব মানুষকে আরো একবার স্মরণ করিয়ে দিয়েছে মানবতাপ্রেমই শ্রেষ্ঠ ধর্ম! শের আলীর বিরল এই মানব নিয়ে ফেসবুকসহ সব সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা। সবাই তাঁকে আখ্যায়িত ‘শের আলী’ই এই যুগের হাতেম তাই। এই দৃষ্টান্ত দেখিয়ে মানবতার সাথে আমাদের দেশের পুলিশ বিভাগকে একটা ঝাকুনি দিয়ে গেছেন শের আলী-এমন অভিমত উঠে এসেছে।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: শের আলীর সেই মেয়ে হাবিবার মুখে এখন হাসি
Rating: 5
Reviewed By: Unknown