• Latest News

    উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক মনু ইন্তেকাল


    নিজস্ব প্রতিনিধি :
    উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক (মনু) প্রকাশ মনু মেম্বার ইন্তেকাল করেছেন।
    ১৭ ডিসেম্বর শনিবার রাত আড়াইটার দিকে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    আজ রবিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় রত্নাপালং কোটবাজার দরগাহ মোরা কবরস্থানের মাঠে মরহুমের নামাজের যানাজা অনুষ্টিত হবে। তিনি রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাপালং নিবাসী মরহুম সোলাইমান কেরানীর ৫ম পুত্র ও ১পুত্র ৩কন্যার জনক। তিনি রত্নাপালং ইউনিয়ন পরিষদের টানা ৫ বারের নির্বাচিত মেম্বার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
    মনু মেম্বার, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদার আপন বড় ভাই।
    এদিকে সর্বজন প্রিয় সদা হাস্যজ্জোল পরোপকারী মনু মেম্বারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সর্বত্রে। (sbc)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়া রত্নাপালং ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক মনু ইন্তেকাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান