কক্সবার্তা তেস্ক (ফাইল ছবি) : ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার অপরাধে বরিশালের বাবুগঞ্জে আব্দুস ছাত্তার হাওলাদার নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ড্রাগস অ্যাক্ট ১৯৪০ এর ১৮ (সি) ও ২৭ ধারায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপট্রি এলাকার দোয়ারিকা মেসার্স কম্বাইন ট্রেড নামক ওষুধের একটি কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করার দায়ে আব্দুস ছাত্তারকে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে কারখানা থেকে প্রায় ১৫ লাখ টাকার নকল ওষুধ জব্দ করা হয়। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ভেজাল ওষুধ তৈরির দায়ে কারাদণ্ড
Rating: 5
Reviewed By: Unknown