অর্পন বড়ুয়া, রামু:
রামু উপজেলায় নারী সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে নারী নির্যাতন পক্ষকাল ক্যাম্পেইন উপলক্ষ্যে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে জাগো নারী উন্নয়ন সংস্থা।
‘‘বিশ্বকে কমলায় রাঙাও: নারী কন্যা শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আশা জাগাও’’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক শিউলি শর্মা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার শাহাজান আলি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর, নিউজকক্সটোয়েন্টিফোরডটকমের সম্পাদক দুলাল বড়sয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি স্বপন বড়sয়া, জাগো নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা সুব্রত বড়sয়া, প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ ভৌমিক ও আশীষ কুমার দে প্রমূখ ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি রামু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হন।
c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রামুতে নারী সমাবেশ ও র্যালি
Rating: 5
Reviewed By: Unknown