মোঃ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়া (তেলি পাড়া)গ্রামে এক কসাই মৃত গরু জবাইকালে পুলিশের হাতে আটক হয়েছে। তবে মূল কসাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে তেলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিন ঘুরে দেখা যায়, তেলি পাড়া সড়কের মধ্যবর্তী অন্ধকার স্থানে মৃত গরু জবাই করে চামড়া ছাড়ানোর সময় সচেতন জনতা ঈদগাঁও পুলিশকে খবর দিলে এএসআই ফিরোজ ও আহসান মোর্শেদ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই মৃত গরুর মালিক ঐ এলাকার মৃত ফকির আহমদের পুত্র নুরুল হক পালিয়ে গেলেও তার সহকারী কসাই নুর কামাল পুলিশের হাতে ধরা পড়েছে। মৃত গরুটি আরো ২ কসাইয়ের হাত বদল হয়ে তার কাছে এসেছে বলে তার দাবী। এ ঘটনায় পুলিশের এএসআই ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৃত গরুটি ফেলে মুল মালিক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছি। তবে গরুটি পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবী, পুলিশ আটক নুর কামালকে ছেড়ে দেওয়ার প্রস্তুতিও মোটা অংকের টাকার বিনিময়ে গরুটি ফেলে আসার প্রস্তুতি নেওয়ার ঠিক মুহুর্তেই সংবাদকর্মীদের উপস্থিতিতে তা না করে পুঁতে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। ইউপি মেম্বার মোক্তার আহমদের সাথে ঘটনা সম্পর্কে জানতে চাইলে জানান, ঐ রকম একটা ঘটনা শুনেছি। তবে এলাকায় না থাকায় সত্য-মিথ্যা বলা যাচ্ছে না। অন্যদিকে ঐ গরুটির মালিক আরেক কসাই নুরুল হুদা বলেও জানা গেছে। পুরো ঈদগাঁওবাসীর দাবী, সারাদেশে গরু জবাই করার পূর্বেই ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হয়। কিন্তু ঈদগাঁওর কসাইরা এতই ভয়ঙ্কর যে, পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, রাতের আঁধারে বিভিন্ন স্থান থেকে রোগাক্রান্ত কিংবা কুকুর ও বিভিন্ন বিষাক্ত প্রাণীদের ধংশনে আক্রান্ত হওয়া গরুগুলোও ঈদগাঁও বাজারে বিক্রি করে। এতে মৃত কিংবা জীবিত গরুটির রক্ত প্রবাহিত না হলেও অন্য জবেহকৃত গরুর রক্ত দিয়েই মাংস কিংবা হাড্ডি গুলি মেখে দেওয়া হয়। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থেকে ৩/৪ দিনের বাসি মাংসগুলি বস্তা ভরে গাড়ী যোগে ঈদগাঁওতে এনে রক্ত মেখে কৌশলে বিক্রি করছে। আবার এসব কসাইরা ওজনেও কম দেওয়ার ঘটনা রয়েছে অহরহ। এ প্রসঙ্গে সদর উপজেলা ইউএনওর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ রকম একটি ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে গরুর মালিক নুরুল হক জানান, গরুটি অসুস্থ ছিল। তবে মৃত নয়। সুষ্ঠু তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। মূলত পরীক্ষা নিরীক্ষা ছাড়া গরু জবেহ করা বন্ধ করার জন্য ঈদগাঁওবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। তা নাহলে মৃত গরুর গোসত খেলে ঈদগাঁওবাসী অকালে মৃত্যুবরণ করবে। c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে মৃত গরু জবাইকালে কসাই আটক
Rating: 5
Reviewed By: Unknown