• Latest News

    চকরিয়ায় অগ্নিকান্ডে ৪টি বাড়ি পুড়ে ছাই


    আবদুল মজিদ,চকরিয়া :

    চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বাড়ি পুড়েগেছে। এতে অন্তত ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ৭ডিসেম্বর বিকাল ৫টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ২নং ওয়ার্ড গাড়াপাড়া গ্রামে মৃত আজিজুর রহমানের পুত্র কবির আহমদ বাদশা ও আজিজ মিয়া সহ ৪টি বাড়িতে অগ্নিকান্ডের এঘটনা ঘটে।
    ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল বৃধবার বিকাল ৫টার দিকে প্রথম একটি বাড়ির বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বাড়ির বাহিরে দরজায় তালাবদ্ধ থাকায় একটি একটি যৌথ পরিবারের ৪টি বাড়িই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চকরিয়া সদর থেকে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে অন্তত ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তাৎক্ষনিকভাবে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাফর আলম বিএ(অনার্স), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম ও কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শওকত ওসমান। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২বান করে ৮বান ঢেউটিন ও ৬হাজার টাকা করে ২৪হাজার নগদ অনুদান দেন উপজেলা প্রশাসন। বর্তমানে এসব পরিবার খোলা আকাশের নীচে মানবেতন জীবন যাপন করছে।
    c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় অগ্নিকান্ডে ৪টি বাড়ি পুড়ে ছাই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান