• Latest News

    কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা


    ডেস্ক রিপোর্ট :

    কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পূর্ব আলী আকবর ডেইল মুছা সিকদার পাড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে মর্জিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তারই প্রতিবেশী।
    শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
    নিহতের জা কহিনুর জানান, শুক্রবার দুপুরে টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে আবু মুছার স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে একই পাড়ার আমীর হোছাইনের ছেলে ছোটনের (৩০) স্ত্রীর কথা কাটাকাটি হয়। সেসময় তা সমাধানও হয়ে যায়।
    এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ছোটন প্রকাশ ছোটাইয়া সন্ধ্যা ৬টার দিকে মর্জিনার বাড়িতে ঢুকে তাকে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে নিয়ে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় মর্জিনা ও তার সন্তানদের চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. জায়নুল আবেদীন মর্জিনাকে মৃত ঘোষণা করেন।
    মর্জিনার ছেলে ফাহিম (১০) জানায়, ছোটাইয়া তার ছোট বোনকে আছাড় মেরে ফেলে দিয়ে তার মাকে টেনে নিয়ে গিয়ে বটি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
    কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সা থোয়াই বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছোটনকে আটক করতেও পুলিশ অভিযান চালাচ্ছে।
    nb
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান